পুঁজিবাজারে দুই প্রযুক্তি কোম্পানি ‘হল্টেড’

৪ জানুয়ারি, ২০২১ ০১:২৫  
বছরের প্রথম কার্যদিবস রোববার (৩ জানুয়ারি) বাংলাদেশ সাবমেরিন কেবল ও রবি আজিয়াটাসহ ১৬ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো কেউ না থাকায় হল্টেড হয়েছে। এই ঘটনা দেশের পুঁজিবাজারে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রমতে, গত বছরের শেষ কার্যদিবসে বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৬.১০ টাকায। কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয় ১৬৮.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার দর ১৬.৬০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ১৮২.৭০ টাকায়। অপরদিকে শেয়ারের ২৯.৮০ টাকায দর নিয়ে গত বৃহস্পতিবার লেনদেন শেষ করে পুঁজিবাজরে সদ্য তালিকাভূক্ত রবি আজিয়াটা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩২.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার দর ২.৯০ টাকা বা ৯.৭৩ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৩২.৭০ টাকায়।